0.4 C
New York
9.8 C
Zurich
22 C
Dhaka
Sunday, February 22, 2026
HomeNew yorkপ্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথকে বেছে নিলেন ট্রাম্প

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথকে বেছে নিলেন ট্রাম্প

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে বেছে নিয়েছেন।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের নিউজ চ্যানেল ফক্স নিউজের একজন হোস্ট বা সঞ্চালক এবং তিনি দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করেছেন।

তার ওয়েব সাইটের তথ্যানুসারে, তিনি আফগানিস্তান, ইরাক এবং গুয়ানতানামো বে, কিউবায় কাজ করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাকে বেছে নেওয়ার ঘোষণা দিয়ে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, পিট তার পুরো জীবন সৈন্যদের জন্য এবং দেশের জন্য একজন যোদ্ধা হিসাবে কাটিয়েছেন। পিট শক্ত-সামর্থ্য, স্মার্ট এবং আমেরিকা প্রথম নীতিতে একজন সত্যিকারের বিশ্বাসী। পিটের নেতৃত্বে আমাদের সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে এবং আমেরিকা কখনোই পিছিয়ে পড়বে না।

সিএনএন জানিয়েছে, আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালন করার পাশাপাশি মার্কিন সেনাবাহিনীতে কাজ করার দীর্ঘ রেকর্ড রয়েছে হেগসেথের।

এর আগে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসের নাম ঘোষণা করেন ট্রাম্প। ৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ। তিনি ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের দুই ম্যানেজারের একজন।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। তবে এর আগেই নিজের প্রশাসন সাজাবেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

9,600FansLike

Latest Articles